প্রিভিউ মানবিক প্রশ্নব্যাংক কেন সেরা?
বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা মানেই এক তীব্র প্রতিযোগিতা। আর এই যুদ্ধে আপনার সবচেয়ে বড় হাতিয়ার হলো একটি মানসম্মত প্রশ্নব্যাংক।

বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা মানেই এক তীব্র প্রতিযোগিতা। আর এই যুদ্ধে আপনার সবচেয়ে বড় হাতিয়ার হলো একটি মানসম্মত প্রশ্নব্যাংক। হাজারো শিক্ষার্থীর পছন্দের তালিকায় থাকা "প্রিভিউ ভার্সিটি সলুশন (প্রশ্নব্যাংক)মানবিক ও বিভাগ পরিবর্তন ২০২৬" অন্যদের থেকে আলাদা এবং এটি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থীর সংগ্রহে রাখা উচিত।
প্রিভিউ মানবিক প্রশ্নব্যাংক: এক নজরে বইটির বিশেষত্ব
ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য কেবল প্রশ্ন জানলেই চলে না, প্রশ্নের ধরণ এবং উত্তরের পেছনের কারণ জানা জরুরি। প্রিভিউ প্রশ্নব্যাংকটি এমনভাবে সাজানো হয়েছে যাতে একজন শিক্ষার্থীর বেসিক ক্লিয়ার হয় ও প্রশ্নের সাথে মিল আছে বা আসতে পারে এমন তথ্য দেয়া থাকে।
বইটিতে যা যা থাকছে
এই একটি বই কিনলে আপনি পাচ্ছেন প্রধান সব বিশ্ববিদ্যালয়ের গত ১০-১৩ বছরের প্রশ্ন ও সমাধান:
ঢাকা বিশ্ববিদ্যালয়: B (মানবিক) – ১৩ বছর; A ও C (বিভাগ পরিবর্তন) – ১২ বছর।
রাজশাহী বিশ্ববিদ্যালয়: A (মানবিক) – ১২ বছর; B ও C (অ-বিজ্ঞান/বাণিজ্য) – ৯ বছর।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: B (সমাজবিজ্ঞান ও আইন) এবং C (কলা ও মানবিক) – ১২ বছর।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: B (কলা ও মানবিক) এবং D (সমাজবিজ্ঞান) – ১২ বছর।
গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় (GST): B (মানবিক) – ৫ বছর।
অন্যান্য: জগন্নাথ, খুলনা, কুমিল্লা, শাবিপ্রবি এবং হাবিপ্রবি-এর সকল গুরুত্বপূর্ণ ইউনিটের প্রশ্ন।
কেন প্রিভিউ প্রশ্নব্যাংককে সেরা বলা হয়? (মূল বৈশিষ্ট্যসমূহ)
১২,০০০+ প্রশ্নের ১০০% নির্ভুল ব্যাখ্যা – বইটিতে ১২ হাজারেরও বেশি প্রশ্নের সমাধান দেওয়া হয়েছে। শুধু উত্তর নয়, প্রতিটি প্রশ্নের সাথে রয়েছে শতভাগ নির্ভুল ব্যাখ্যা। ফলে শিক্ষার্থী মুখস্থ না করে বিষয়টি বুঝে পড়তে পারে।
অপশন ভিত্তিক বিশ্লেষণ– প্রিভিউ-এর অন্যতম শক্তিশালী দিক হলো এর ৪টি অপশন ভেঙে ব্যাখ্যা করা। এতে একটি প্রশ্ন পড়ার সময় বাকি তিনটি অপশন কেন ভুল বা অন্য কোন প্রশ্নের উত্তর হতে পারে, তা সহজেই বোঝা যায়। এটি কনফিউশন দূর করতে জাদুর মতো কাজ করে।
টপিক অ্যানালাইসিস ও গুরুত্ব নির্ধারণ – প্রতিটি প্রশ্নের সাথে সেটি কোন টপিক থেকে এসেছে তার নাম সংযুক্ত করা হয়েছে। এর ফলে শিক্ষার্থীরা বুঝতে পারে কোন টপিকগুলো পরীক্ষার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ (Most Important Topics)।
লিখিত প্রশ্নের সমাধান (DU, JNU, KU) – বর্তমানে অনেক বিশ্ববিদ্যালয়ে এমসিকিউ-এর পাশাপাশি লিখিত (Written) পরীক্ষা হয়। প্রিভিউ প্রশ্নব্যাংকে ঢাকা, জগন্নাথ ও খুলনা বিশ্ববিদ্যালয়ের লিখিত অংশের নিখুঁত সমাধান দেওয়া আছে।
৮০-৯০% কমন পাওয়ার নিশ্চয়তা – বইটির তথ্যবহুল ব্যাখ্যা ও প্রশ্ন বিশ্লেষণ এমনভাবে করা হয়েছে যে, বিগত বছরগুলোতে দেখা গেছে এখান থেকেই সরাসরি বা ব্যাখ্যা থেকে ৮০-৯০% পর্যন্ত প্রশ্ন কমন থাকে।
বিশ্ববিদ্যালয় সম্পর্কিত বিশেষ তথ্য ও রিভিউ টেস্ট – প্রতিটি বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন শুরু হওয়ার আগে সেই বিশ্ববিদ্যালয় সম্পর্কে প্রয়োজনীয় সকল তথ্য দেওয়া থাকে। এছাড়া প্রস্তুতি যাচাইয়ের জন্য প্রতিটি ইউনিটের শেষে রয়েছে একটি করে রিভিউ টেস্ট (Review Test)।
প্রিভিউ মানবিক প্রশ্নব্যাংক সম্পর্কে শিক্ষার্থীদের রিভিউ
ইন্টারনেট ও বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের রিভিউ অনুযায়ী, শিক্ষার্থীরা এই বইটির ব্যাখ্যার সহজবোধ্যতা এবং নির্ভুলতা নিয়ে অত্যন্ত সন্তুষ্ট। বিশেষ করে যারা ঘরে বসে কোচিং ছাড়াই প্রস্তুতি নিতে চায়, তাদের জন্য এই বইটি একজন শিক্ষকের ভূমিকা পালন করে। বইটির শেষে থাকা OMR Sheet শিক্ষার্থীদের পরীক্ষার হলের অভিজ্ঞতা ঘরেই পেতে সাহায্য করে।
ব্যাখ্যাসহ ভর্তি পরীক্ষার প্রশ্ন ব্যাংক কেন দরকার?
ভর্তি পরীক্ষার প্রস্তুতিতে ব্যাখ্যাসহ প্রশ্ন ব্যাংক একটি অপরিহার্য হাতিয়ার। যদিও অনেক অনলাইন প্লাটফর্মে বিগত সালের বিশ্ববিদ্যালয়ের প্রশ্নব্যাংক পাওয়া যায়। তবে প্রশ্নব্যাংক বই গুলোতে কেবল বিগত বছরের প্রশ্ন সংকলন থাকে এমন না, পরীক্ষার ধরন এবং গুরুত্বপূর্ণ টপিকগুলো ও কোন অধ্যায় গুলো বেশি গুরুতপূর্ন তা বোঝার জন্য প্রশ্ন ব্যাংক দরকার।
ব্যাখ্যাসহ প্রশ্ন ব্যাংক কেন দরকার, তার প্রধান কারণগুলো নিচে দেওয়া হলো:
প্রশ্নের ধরন ও মান বোঝা: প্রতিটি বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের একটি নির্দিষ্ট ধাঁচ থাকে। প্রশ্ন ব্যাংক সমাধানের মাধ্যমে শিক্ষার্থী বুঝতে পারে কোন অধ্যায় থেকে বেশি প্রশ্ন আসে এবং প্রশ্নের গভীরতা কেমন হয়।
ভুল সংশোধনের সুযোগ: কোনো প্রশ্নের উত্তর ভুল হলে বা উত্তরটি না জানলে এর ব্যাখ্যা দেখে দ্রুত সঠিক তথ্য এবং লজিক বুঝে নেওয়া যায়। এতে একই ভুল বারবার হওয়ার সম্ভাবনা কমে।
গভীরভাবে শেখা: শুধু সঠিক উত্তর মুখস্থ না করে ব্যাখ্যা পড়ার মাধ্যমে একটি প্রশ্নের সাথে সংশ্লিষ্ট আরও ৪-৫টি সম্ভাব্য প্রশ্ন সম্পর্কে ধারণা পাওয়া যায়। অনেক সময় ব্যাখ্যা থেকে অনেক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রশ্ন কমন আসে।
প্রশ্ন কমন পাওয়া: জাহাঙ্গীরনগর, রাজশাহী এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মতো অনেক প্রতিষ্ঠানে বিগত বছরের প্রশ্ন সরাসরি হুবহু কমন পাওয়া যায়। প্রশ্ন ব্যাংক নিয়মিত পড়লে পরীক্ষায় এমন অনেক প্রশ্ন দ্রুত সমাধান করা সম্ভব হয়।
সময় ও আত্মবিশ্বাস বৃদ্ধি: নির্দিষ্ট সময়ের মধ্যে প্রশ্ন ব্যাংক সমাধান করলে পরীক্ষার হলের জন্য আত্মবিশ্বাস বাড়ে। বিশেষ করে নেগেটিভ মার্কিং এড়াতে কোন প্রশ্নগুলো ছেড়ে দিতে হবে, সেই কৌশল রপ্ত করা সহজ হয়।
ভর্তি পরীক্ষার এই যুদ্ধে প্রিভিউ মানবিক বিভাগের প্রশ্নব্যাংকে প্রতিটি প্রশ্নের ব্যাখ্যার সাথে টপিকভিত্তিক রিসোর্স ও প্রশ্নের সাথে টপিকের নাম দেয়া আছে।
সাধারণ কিছু প্রশ্ন (FAQ)
প্রশ্ন: প্রিভিউ মানবিক প্রশ্নব্যাংক কি বিভাগ পরিবর্তনের শিক্ষার্থীদের জন্য উপযোগী?
উত্তর: হ্যাঁ, এটি মানবিক ইউনিটের পাশাপাশি যারা বিজ্ঞান বা বাণিজ্য থেকে বিভাগ পরিবর্তন (Unit Change) করতে চান, তাদের জন্যও বিশেষভাবে ডিজাইন করা।
প্রশ্ন: এই বইটিতে কি সব বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আছে?
উত্তর: হ্যাঁ, ঢাবি, রাবি, জাবি, চবি এবং গুচ্ছভুক্ত সকল প্রধান বিশ্ববিদ্যালয়ের বিগত ১০-১৩ বছরের প্রশ্ন এখানে অন্তর্ভুক্ত।
প্রশ্ন: প্রিভিউ প্রশ্নব্যাংক মানবিক দাম কত?
উত্তর: প্রিভিউ ভার্সিটি সলুশন (প্রশ্নব্যাংক) মানবিক ও বিভাগ পরিবর্তন ২০২৫-২৬ সংস্করণের মূল দাম ৬৮০ টাকা। বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও প্রিভিউ পাবলিকেশনের অফিসিয়াল ওয়েবসাইটে বর্তমান দাম ৫৮০ টাকা।
প্রশ্ন: প্রিভিউ প্রশ্নব্যাংক কেন অন্য প্রশ্নব্যাংক থেকে আলাদা?
উত্তর: এর প্রতিটি প্রশ্নের ৪টি অপশন বিশ্লেষণ এবং নির্ভুল ও বিস্তারিত ব্যাখ্যা এটিকে অন্যদের চেয়ে আলাদা এবং সেরা করে তুলেছে।
ভর্তি প্রস্তুতির শেষ সময়ে এসে অগোছালো পড়াশোনা না করে একটি পূর্ণাঙ্গ গাইড অনুসরণ করা বুদ্ধিমানের কাজ। নির্ভুল সমাধান, তথ্যবহুল ব্যাখ্যা এবং কমন পাওয়ার নিশ্চয়তা সব মিলিয়ে ‘প্রিভিউ মানবিক প্রশ্নব্যাংক’ হতে পারে আপনার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে পৌঁছানোর সেরা সঙ্গী।
মন্তব্য সমূহ
Write a Comment
0/250