Skip to main content

সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ২০২৬-২৭

August 18, 2026
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে ঢাকা, জগন্নাথ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ও আবেদনের তারিখ।

সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ২০২৬-২৭

২০২৬–২০২৭ শিক্ষাবর্ষের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। বিগত সময়ের অভিজ্ঞতা থেকে দেখা গেছে সঠিক সময়ে সঠিক তথ্য না জানার কারণে অনেক ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদনের সুযোগ হাতছাড়া করেন কিংবা পরীক্ষার প্রস্তুতিতে পিছিয়ে পড়েন। তাই স্বপ্নপূরণের এই যাত্রা সহজ করতে ঢাকা বিশ্ববিদ্যালয় (DU), জগন্নাথ বিশ্ববিদ্যালয় (JnU) এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় (RU) সহ বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ এবং আবেদনের সময়সীমা নিয়ে বিস্তারিত তথ্য নিচে তুলে ধরা হলো।

ঢাকা বিশ্ববিদ্যালয় (DU) ভর্তি পরীক্ষার আবেদন ও পরীক্ষার তথ্য ২০২৬-২৭

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রাথমিক ধাপ হিসেবে নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে। অনলাইন আবেদন সময়সীমা: ১১ নভেম্বর – ২৫ নভেম্বর ২০২৬

ইউনিটভিত্তিক পরীক্ষার সময়সূচি:

ইউনিটের নাম

পরীক্ষার তারিখ

IBA

৫ ডিসেম্বর ২০২৬

বিজ্ঞান (ক ইউনিট)

১২ ডিসেম্বর ২০২৬

কলা, আইন ও সামাজিক বিজ্ঞান

১৯ ডিসেম্বর ২০২৬

চারুকলা

২২ ডিসেম্বর ২০২৬

ব্যবসায় শিক্ষা (গ ইউনিট)

২৬ ডিসেম্বর ২০২৬

টিপস: ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সবশেষে ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হচ্ছে, তাই সময় নষ্ট না করে রিভিশন প্ল্যান দ্রুত সাজিয়ে ফেলুন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (JnU) ভর্তি পরীক্ষার আবেদন ও পরীক্ষার তথ্য ২০২৬-২৭

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রতিটি ইউনিটের জন্য আলাদা দিন নির্ধারণ করা হয়েছে। আবেদন করার পর তারিখ অনুযায়ী পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত রাখুন। অনলাইন আবেদন সময়সীমা: ১৫ নভেম্বর – ১০ ডিসেম্বর ২০২৬

ইউনিটভিত্তিক পরীক্ষার সময়সূচি:

ইউনিটের নাম

পরীক্ষার তারিখ

A Unit (বিজ্ঞান ও লাইফ সাইন্স)

১ জানুয়ারি ২০২৭

E Unit (চারুকলা)

৮ জানুয়ারি ২০২৭

B Unit (কলা ও আইন)

১৫ জানুয়ারি ২০২৭

C Unit (ব্যবসায় শিক্ষা)

২২ জানুয়ারি ২০২৭

D Unit (সামাজিক বিজ্ঞান)

২৩ জানুয়ারি ২০২৭

রাজশাহী বিশ্ববিদ্যালয় (RU) ভর্তি পরীক্ষার আবেদন ও পরীক্ষার তথ্য ২০২৬-২৭

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা জানুয়ারি ২০২৭-এ অনুষ্ঠিত হবে। প্রস্তাবিত আবেদনের তারিখ অনুযায়ী সঠিক সময়ে ফর্ম পূরণ করতে হবে। আবেদন সময়সীমা (প্রস্তাবিত): ১২ নভেম্বর – ২৭ নভেম্বর ২০২৬। ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট, এই সাত শহরে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত করার বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। চুড়ান্ত তথ্য ও সিদ্ধান্ত ভর্তি সার্কুলার এ পাওয়া যাবে।

ইউনিটভিত্তিক পরীক্ষার সময়সূচি:

ইউনিটের নাম

পরীক্ষার তারিখ

B Unit (বাণিজ্য)

৮ জানুয়ারি ২০২৭

C Unit (বিজ্ঞান)

৯ জানুয়ারি ২০২৭

A Unit (মানবিক)

১৬ জানুয়ারি ২০২৭

ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

  • ওয়েবসাইট ফলো করুন: প্রস্তাবিত তারিখসমূহে পরিস্থিতি বিবেচনায় পরিবর্তন আসতে পারে। তাই নিয়মিত সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন।

  • আবেদন শেষ দিনের জন্য ফেলে রাখবেন না: শেষ সময়ে সার্ভার ডাউন বা কারিগরি জটিলতা এড়াতে আবেদনের প্রথম ২-৩ দিনের মধ্যেই কাজ শেষ করার চেষ্টা করুন।

  • টাইম ম্যানেজমেন্ট: পরীক্ষার তারিখ ক্যালেন্ডারে চিহ্নিত করে দিনভিত্তিক রিভিশন রুটিন বানিয়ে ফেলুন।

  • বেশি বেশি রিভিশন দেয়া: ভর্তি পরীক্ষার সফলতা নির্ভর করছে রিভিশনের উপর।

  • নিয়মিত মডেল টেস্ট দেয়া: মডেল টেস্ট না দিলে প্রার্থী তার প্রস্তুতির দুর্বলতা বুঝতে পারবে না।

মন্তব্য সমূহ

Write a Comment

0/250