Skip to main content
প্রিভিউ ভার্সিটি সলুশন (প্রশ্নব্যাংক) বিজ্ঞান বিভাগ ২০২৬
New Edition Coming

প্রিভিউ ভার্সিটি সলুশন (প্রশ্নব্যাংক) বিজ্ঞান বিভাগ ২০২৬

বিজ্ঞান বিভাগে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য সেরা প্রশ্নব্যাংক। বিগত সালের সকল প্রশ্নের নির্ভুল উত্তর ও ব্যাখ্যাসহ ১০০% সমাধান।

Tk. 520Tk. 450

A new edition is coming soon. Purchases are unavailable.

Description

প্রিভিউ প্রশ্নব্যাংক বিজ্ঞান ২০২৬ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতির একটি নির্ভরযোগ্য প্রশ্নব্যাংক। এই প্রশ্নব্যাংকে বিগত সালের সকল প্রশ্নের ব্যাখ্যাসহ সমাধান এবং বিষয়ভিত্তিক আলোচনা রয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সম্পর্কে পূর্নাঙ্গ ধারণা এবং ভর্তি প্রস্তুতির জন্য বিগত বছরের প্রশ্নের ব্যাখ্যাসহ নির্ভুল সমাধান পড়া গুরুত্বপূর্ণ। বাজারের প্রকাশিত ও প্রচলিত অন্যান্য প্রশ্নব্যাংকের তুলনায় এই বইটি অধিক বিশ্লেষণ সম্বলিত।

 

বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের সবগুলো প্রশ্ন একত্রে সমাধানসহ পাওয়া যাবে। ১ম সংস্করণে রয়েছে ১০,০০০+ প্রশ্নের নির্ভুল সমাধান ও শতভাগ ব্যাখ্যা। যারা একাধিক বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের প্রশ্নব্যাংক আলাদা আলাদা না কিনে একটি বইতেই সব পেতে চান, তাদের জন্য এটাই সবচেয়ে ভালো সমাধান।

প্রিভিউ প্রশ্নব্যাংক বিজ্ঞান ২০২৬ বইটির স্বতন্ত্র বৈশিষ্ট্য

  • ১০,০০০+ প্রশ্নের নির্ভুল সমাধান ও ১০০% ব্যাখ্যা

  • অপ্রয়োজনীয় তথ্যের ঝামেলা নেই — যতটুকু দরকার ততটুকুই

  • প্রতিটি বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্রের শুরুতে সেই বিশ্ববিদ্যালয় সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য

  • সর্বশেষ সার্কুলার অনুযায়ী হালনাগাদ ভর্তি তথ্য

  • একটি মাত্র বই কিনলেই আর আলাদা প্রশ্নব্যাংক লাগবে না

 

কোন কোন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আছে এই বিজ্ঞান প্রশ্নব্যাংকে?

  • ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) — ক ইউনিট

  • রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) — A ইউনিট

  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)

  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)

  • গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহ (বিজ্ঞান ইউনিট)

 

বিজ্ঞান বিভাগের জন্য সেরা প্রশ্নব্যাংক কোনটা?

বিজ্ঞান বিভাগের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থীদের জন্য প্রিভিউ ভার্সিটি সল্যুশন (বিজ্ঞান বিভাগ) প্রশ্নব্যাংকটি বেশ কিছু সুনির্দিষ্ট বৈশিষ্ট্যের কারণে বাজারের অন্যান্য বই থেকে এগিয়ে রয়েছে।

  • অধ্যায়ভিত্তিক ও টপিকভিত্তিক বিন্যাস: বইটিতে বিগত সালের প্রশ্নগুলো শুধু সাল ধরে সাজানো থাকে না, বরং প্রতিটি বিষয়ের অধ্যায় এবং অধ্যায়ের ভেতরের টপিক উল্লেখ করা আছে। ফলে বিগত বছরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন পড়ার সময় কোন কোন টপিক থেকে প্রশ্ন এসেছে, তা সহজেই জানা যায় এবং গুরুত্বপূর্ণ অধ্যায় বা টপিক ধরে প্রস্তুতি নেয়া যায়।

  • সমন্বিত বা কম্বাইনড ফরম্যাট: আলাদা আলাদা বিশ্ববিদ্যালয়ের জন্য ৫-৬টা বই কেনার ঝামেলা ও আর্থিক অপচয় থেকে বাচতে পারবেন। কারণ একটিমাত্র বইয়ে দরকারি সব বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন থাকায় রিভিশন দেওয়া অনেক সহজ হয় ও একাধিক বই কিনে টাকা অপচয়ের কোন সম্ভাবনা নেই।

  • টপিক রিলেটেড তথ্য: একটি প্রশ্নের ব্যাখ্যার পাশাপাশি ওই টপিক থেকে আর কী কী প্রশ্ন আসতে পারে, তা বক্স বা নোট আকারে দেওয়া থাকে। এর ফলে একটা প্রশ্ন পড়ার সাথে সাথে পুরো টপিকটাই রিভিশন হয়ে যায়।

  • শর্টকাট ট্রিকস ও অল্টারনেটিভ মেথড: বিশেষ করে গণিত ও পদার্থবিজ্ঞানের জটিল সমস্যাগুলো দ্রুত সমাধানের জন্য প্রথাগত নিয়মের পাশাপাশি স্মার্ট শর্টকাট টেকনিক দেওয়া থাকে, যা ভর্তি পরীক্ষার সীমিত সময়ে দারুণ কাজে দেয়।

  • ঢাবি ও খুবি রিটেন স্পেশাল: ঢাকা বিশ্ববিদ্যালয়সহ যেসব বিশ্ববিদ্যালয়ে লিখিত পরীক্ষা হয়, সেগুলোর জন্য আলাদা ও ডেডিকেটেড রিটেন সেকশন রয়েছে।

  • ধাপভিত্তিক সমাধান: লিখিত প্রশ্নের উত্তরগুলো এমনভাবে সাজানো, যা ভর্তি পরীক্ষার খাতার সীমিত জায়গায় কীভাবে টু-দ্য-পয়েন্ট লিখে পূর্ণ নম্বর পাওয়া যায়, তা শেখায়।

  • কঠোর সম্পাদনা: বাজারের সাধারণ প্রশ্নব্যাংকগুলোর বড় সমস্যা হলো ভুল উত্তর বা টাইপিং মিসটেক। প্রিভিউ প্রশ্নব্যাংক তাদের নির্ভুলতার হার সর্বোচ্চ রাখার জন্য অভিজ্ঞ প্যানেল দ্বারা রিভিউ প্যানেল পরিচালনা করে।

প্রিভিউ ভার্সিটি সল্যুশন কেবল একটি 'প্রশ্ন ও উত্তরের সংকলন' নয়, এটি একটি কমপ্লিট প্রিপারেশন গাইড। এটি শিক্ষার্থীদের শুধু বিগত বছরের প্রশ্নই দেখায় না, বরং প্রশ্ন সমাধানের সঠিক পদ্ধতি ও কৌশল শিখিয়ে দেয়।

 

 

editor:প্রিভিউ প্রকাশনী সম্পাদনা পরিষদ
publisher:প্রিভিউ প্রকাশনী
isbn:978-984-34-2440-2
edition:1
page Count:780
country:Bangladesh
language:Bangla

রিভিউ সমূহ

Write a Review

0/250